এইমাত্র পাওয়া

ভারী বর্ষণ ও উজানের ঢল: কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুমিল্লা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামছুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০/০৭/২০২৫ খ্রি. বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ১৩/০৭/২০২৫ খ্রি. হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা গেছে, কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading