মাধ্যমিক শিক্ষকদের নিকট থেকে পাঠ্যবইয়ের সংশোধনী চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জন করে সরকারি বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরতি চিঠিতে এই তথ্য জানা গেছে। সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষদের এই চিঠি পাঠানো হয়েছে।  এর আগে গত ১ জুলাই পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জন করে সরকারি বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পরিমার্জনের নির্ধারিত বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত,বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য।

শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহের ভুল সংশোধনের নিমিত্ত আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক আগামী ০৭/০৭/২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপি (NikoshBan, ১২ ফন্ট) govt.sec2@moedu.gov.bd ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বোর্ড চেয়ারম্যানদের নিকট পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের ঐ চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহের ভুল সংশোধনের নিমিত্ত সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শ্রেণি শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক আগামী ০৭.০৭.২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপিতে (NikoshBan, ১২ ফন্ট) প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখ্য, শ্রেণি শিক্ষকগণ সরাসরি সংশোধন ও পরিমার্জন প্রস্তাব সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক এই ইমেইলেও (govt.sec2@moedu.gov.bd) প্রেরণ করতে পারবেন। 

কর্মপদ্ধতি ও নির্দেশনায় বলা হয়, 

  • জাতীয় শিক্ষাক্রম ২০১২-এ বর্ণিত সংশ্লিষ্ট বিষয়ের শিখনফলের আলোকে পরিমার্জনের জন্য সুপারিশ প্রদান করতে
    হবে;
  • ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত খসড়া পাঠ্যপুস্তকসমূহ পর্যালোচনা করতে হবে;
  • জাতি, ধর্ম, বর্ণ, ক্ষুদ্র-জাতিসত্তা, জেন্ডার ও পেশাসহ বিভিন্ন বিষয়ে বৈষম্যমূলক ও স্পর্শকাতর শব্দ, বাক্য, তথ্য, ছবি আছে কিনা তা যাচাই করে পরিমার্জনের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করতে হবে;
  • পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধ, কাঙ্খিত পারিবারিক ও
  • সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনা পরিপন্থী কিছু থাকলে তা চিহ্নিত করে পরিমার্জনের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করতে হবে;
  • পাঠ্যপুস্তকে বিদ্যমান বিষয়বস্তু এবং তথ্যসমূহ পর্যালোচনা করতে হবে এবং প্রযোজ্যক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস উল্লেখ করে তথ্যসমূহ হালনাগাদ ও সংশোধনের সুপারিশ করতে হবে;
  • বাংলা একাডেমি প্রণীত ‘বাংলা বানান – অভিধান’ অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে বানান সংশোধনীর প্রস্তাব প্রদান করতে হবে;
  • পাঠ্যপুস্তকের বিদ্যমান কাঠামো ও বিষয়বস্তু অপরিবর্তিত রেখে কেবল পাঠ্যপুস্তক নির্ভুলকরণে প্রয়োজনীয় সংশোধনী ওপরিমার্জন প্রস্তাব প্রদান করতে হবে;
  • ছকে বর্ণিত সুপারিশের বাইরে আর কোনো সুপারিশ থাকলে তা আলাদা কাগজে নাম ও স্বাক্ষরসহ সফ্ট কপিতে এই ই-মেইলে (govt.sec2@moedu.gov.bd) প্রেরণ করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.