এইমাত্র পাওয়া

এইচএসসি ও সমমান পরীক্ষা: ৩য় দিনে বহিষ্কার ৬২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কার দুটোই বেড়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি ২৪ হাজার ৮৬৪ শিক্ষার্থী। এ দিন বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ পরীক্ষার্থীকে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে পআন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১জন। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ৩৯ পরীক্ষার্থীকে। ৯৯৩২৫৫

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪ হাজার ৬৩১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও উচ্চতর গণিত-২ পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৮ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading