ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসা থেকে মেধাবৃত্তি পাচ্ছেন ৬৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পাচ্ছেন ১৬ জন ও বিষয়ভিত্তিক সাধারণ বৃত্তি পাবেন ৫২ জন।
২০২২ সালের ফাজিল (স্নাতক) পাস, ফাজিল (স্নাতক) স্নাতক, কামিল দুই বছর মেয়াদি এবং কামিল এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে তারা মনোনীত হয়েছেন।
মনোনীতদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ১৫ হাজার টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককারীন ১০ হাজার টাকা করে পাবেন।
বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মনোনীত শিক্ষার্থীরা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে বৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিতে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (যে ফলাফলের জন্য বৃত্তি পেয়েছেন) ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল