এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জয় বাংলা শ্লোগান দেয়ায় তোলপাড় শুরু

বরিশালঃ বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয়ায় ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

বিদ্যালয় চলাকালীন সময়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা একযোগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শ্লোগান দিতে থাকে। প্রতিদিন ক্লাসের শুরুতে ও ছুটির সময় শিক্ষার্থীদের এমন শ্লোগান দেয়ায় বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষকরা। সর্বশেষ গত বৃহস্পতিবার এ স্লোগান দিতে শোনা গেছে।

জানা গেছে, গতবছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দিবসে প্রকাশ্যে শিক্ষক পরিষদের সামনে বসেই শিক্ষার্থীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে আসছিলো। এমনকি স্কুল চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে হঠাৎ করেই একাধিক শিক্ষার্থী এ শ্লোগান দিতে থাকে।

স্কুলের একাধিক অভিভাবকরা জানিয়েছেন, তাদের সামনেই একাধিক শিক্ষার্থীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে থাকেন। বিষয়টি অভিভাবকরা প্রধানশিক্ষকের কাছে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। ফলে অভিভাবকদের ক্ষোভের পাশাপাশি নানা অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ব্যাপারে প্রধানশিক্ষক মো. জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগানের বিষয়টি স্বীকার করেন। তবে তার ইন্ধনে শিক্ষার্থীরা এ শ্লোগান দিচ্ছে এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading