প্রেস বিজ্ঞপ্তি।।
একঝাঁক তরুন ও মেধাবী সাংবাদিকদের নিয়ে মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (Media Association of Bangladesh) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টায় মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (এমএবি) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।
কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক (কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার) ও সদস্য সচিব আতাউর রহমান (দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সহ-সম্পাদক)।
এছাড়া ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শিশির (ইকোনমি বাংলা) ও নাজমুল সাগর (এনটিভি) যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মুসান্না সাকিব (নব চেতনা), সায়েদুজ্জামান (শিক্ষা বার্তা), আরমান মুজাহিদ (আমার দেশ), মেহেদী হাসান শামস (আমার দেশ) এবং রুহুল আমীন (বাংলা নিউজ ২৪), তানভির আহমেদ (ইনডিপেনডেন্ট টিভি) ও মো. রেদওয়ান (জাগো নিউজ)।
শিক্ষাবার্তা /এ/ ২৯/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল