এইমাত্র পাওয়া

রংপুর বিভাগের আট জেলায় এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১২৯১

দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। গড় অনুপস্থিতির হার ১.৩৫ শতাংশ। প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ৯৫ হাজার ৬১৭ জন পরীক্ষার্থীর।

কিন্তু অংশগ্রহণ করে ৯৪ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী। সে হিসাব অনুযায়ী ১২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত মিডিয়া কর্মীদের কাছে পাঠানো এক তথ্য বিবরনীতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ২১৮, গাইবান্ধায় ২২১, নীলফামারীতে ১৪০, কুড়িগ্রামে ১৫৪, লালমনিরহাটে ১০২,দিনাজপুরে ২৪৩, ঠাকুরগাঁও ১২৩ ,পঞ্চগড়ে ৯০ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.