আর্থিক অনুদান দিতে ৬৭৪৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক  শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান” খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে ৬৭৪৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।  এর মধ্যে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন এবং স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী- ১২৭৪ জন। 

বুধবার (২৫জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে আর্থিক অনুদান প্রদানের জন্য মোট ৬৭৪৯ জন শিক্ষার্থীকে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন এবং স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী- ১২৭৪ জন)  মনোনয়ন প্রদান করা হয়।  ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মনোনীত ৪০৪৭ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৮,০০০/- (আট হাজার) টাকা প্রাপ্য হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪২৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৯,০০০/- (নয় হাজার) টাকা প্রাপ্য হবে; স্নাতক ও তদ্ধর্ধ পর্যায়ে ১২৭৪ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রাপ্য হবে।

বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে বিতরণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.