বিশেষ সুবিধা নয় ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অনতিবিলম্বে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল এবং ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। এ সময় তারা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান।

গত ২৫ মে সরকার ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে।

এতে বলা হয়, ৪টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.