ঢাকাঃ আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে এবারের পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি থেকে জনগণকে বিরত থাকতে বলেছে দেশটির সরকার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রী কর্তৃক পঠিত একটি চিঠির মাধ্যমে রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেন যে, পরিবারগুলোকে এই বছর ভেড়া জবাই করা থেকে বিরত থাকতে হবে এবং রাজা জনগণের পক্ষ থেকে কোরবানি করবেন।
সরকারি সূত্রে জানা গেছে, মরক্কো কয়েক বছর ধরে চরম খরা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। এতে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। অবশিষ্ট পশুসম্পদ রক্ষা এবং কৃষিখাতকে টিকিয়ে রাখতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
স্থানীয় বাসিন্দা আহমেদ জানান, তার পরিবার চুপচাপ ঈদ পালন করবে এবং কোনো ছবি শেয়ার করবে না। মরক্কোর অর্থনীতিবিদ জাদ্রি বলেন, মরক্কো উল্লেখযোগ্য আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি সম্পদের অসম বন্টনের শিকার।
মরক্কোতে প্রয়াত বাদশাহ হাসানের শাসনামলের পর থেকে এ ধরনের ঘোষণা আর কখনও দেওয়া হয়নি। হাসান একই কারণে অথবা ১৯৬৩ সালে প্রতিবেশী আলজেরিয়ার সাথে যুদ্ধের পর তাঁর রাজত্বকালে তিনবার কোরবানি বাতিল করেছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
