এইমাত্র পাওয়া

পদ্মা সেতুতে সর্বোচ্চ সংখ্যক যানবাহন ও টোল আদায়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক।। 

পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার (৬ জুন) রাত ১টায় এসব তথ্য জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৬ জুন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

শিক্ষাবার্তা /এ/০৬/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.