এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা গেলো

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। এর আগে গত শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে ৮৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে। ১৫ জুনের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, শিক্ষার্থীদের এমসিকিউ ভিত্তিক ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, যা এক ঘণ্টায় সম্পন্ন করতে হয়েছে। মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে।

এর আগে দেশের সাতটি বিভাগের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষাটি ৩ মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৪ মে এবং পরে আরও এক সপ্তাহ পিছিয়ে ৩১ মে পুনঃনির্ধারণ করা হয়।

বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আগেই প্রকাশিত তালিকা অনুযায়ী। ঢাকা বিভাগে সর্বাধিক ২৪৭টি কেন্দ্র ছিলো। এরপর খুলনা বিভাগে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি, রংপুর বিভাগে ৯৬টি, বরিশাল বিভাগে ৫৯টি এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। সরকারি কলেজ ছাড়াও অনেক স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.