ঢাকাঃ চাকরির শুরুতে ১১তম গ্রেডে বেতনসহ তিন দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে শ্রেণি কার্যক্রম। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
সোমবার (২৬ মে) সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা।
সরেজমিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা। কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অনেকে ফিরে যায় বাড়ি। কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে উঠে খুনসুটিতে।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
এদিকে, শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলছেন, কর্মবিরতির কারণে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এ বিষয়টি গুরুত্ব দেয়া দরকার।
তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। এদিন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
