মহার্ঘ ভাতা দেওয়ায় বাতিল হচ্ছে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  অবশেষে  সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে ২০ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা।

নতুন হার অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতিবছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছর থেকে বাড়তি ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই ৫ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য, নবম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। বিভিন্ন সময় সভা সমাবেশ বিক্ষোভ করেছে। তবে তাদের দাবি মাথায় রেখে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে ২০ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.