ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটিকালীন সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের ভবন/ওয়ার্কশপ/ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২২ মে) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌ. মোঃ জয়নাল আবেদীন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এ সংক্রান্ত চিঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল অধ্যক্ষ এবং পলিটেকন ইন্সটিটিউটের অধ্যক্ষদের পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটিকালীন সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের ভবন/ওয়ার্কশপ/ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করতে হবে। এমতাবস্থায়,প্রস্তুতকৃত রোষ্টার তালিকা অনুযায়ি স্বশ্ব কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে পরিচালক (প্রশাসন), কারিগরি শিক্ষা অধিদপ্তরকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.