সংশোধন হচ্ছে সম্মতি পত্র, বর্ধিত ভাতা পাবেন এমপিও কর্মচারীরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতার ২২৯ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়ার কথা বলা হলেও কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন কি ‘না তা উল্লেখ ছিল না। এবার ঈদুল আযহার উৎসব ভাতার ২২৯ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে দেওয়া চিঠি সংশোধন করছে অর্থ মন্ত্রণালয়। এতে বর্ধিত করা হচ্ছে এমপিও কর্মচারীদের উৎসব ভাতা। এতদিন ৫০ শতাংশ উৎসব ভাতা পেলেও  এবার ৭৫ শতাংশ উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা।  

সোমবার বিষয়টি নিশ্চিত অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা গেছে, গত ১৪ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিতে শুধুমাত্র এমপিও শিক্ষকদের জন্য আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতার ২২৯ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। 

সংশ্লিষ্টরা বলছেন, মাউশির প্রস্তাবেই ভুল ছিল। তাদের প্রস্তাবে কর্মচারীদের ২৫ শতাংশ বাড়িয়ে ৭৫ শতাংশ করার কথা উল্লেখ ছিল না। আমরা মনে করেছি, যেহেতু কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ ভাতা পান, সেহেতু তাদের ভাতা বৃদ্ধি করার বিষয়টি উল্লেখ করার দরকার ছিল না।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানিয়েছেন, আমরা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও করেছিলাম। তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আসন্ন ঈদুল আযহা থেকে কর্মচারীরাও বর্ধিত উৎসব ভাতা পাবেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে। ২২৯ কোটি টাকা ব্যয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে, সেটি যেভাবে ইচ্ছা ব্যয় করা যাবে। ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনারা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.