এইমাত্র পাওয়া

রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

রাঙামাটিঃ রাঙামাটি শহরে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। শুক্রবার (১৬ মে) বিকেল ৫ টা থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একদল লোক জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন।

এর আগে বেলা ৩টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে একদল লোক শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়।

ভাস্কর্য ভাঙায় অংশ নেওয়া ছাত্র-জনতারা জানান, সারাদেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলা হবে। আজ থেকে রাঙামাটিতে ফ্যাসিবাদের প্রতিকৃতি ভাঙ্গার মধ্যে দিয়ে এ সংগ্রাম শুরু হয়েছে। এ প্রতিকৃতি ভাঙ্গা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা এ স্থান থেকে সরবে না বলে জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading