২০২৭ সালের দাখিল পরীক্ষার সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৭ সালের দাখিল পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ সালের দাখিল পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।

রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়নপদ্ধতি প্রকাশ করেছে এনসিটিবি। একইসঙ্গে দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করা হয়েছে।

২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.