ঢাকাঃ আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত শিক্ষার্থীদের তৃতীয় দফার মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে মেধা ও পছন্দ অনুযায়ী ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। ১৯ এপ্রিল শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এর আগে অপেক্ষমাণ তালিকা থেকে ফলাফল ১৭ এপ্রিল প্রকাশ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাটসগুলোর অধ্যক্ষরা ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ভর্তিসংক্রান্ত তথ্যাদি প্রেরণ করবেন। ৩০ এপ্রিল থেকে ক্লাস শুরু।
সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে। কোনো শিক্ষার্থীর দাখিল করা সনদের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা কোনো শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হলে তাঁর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ভর্তি–পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তিসংক্রান্ত অন্য তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরর অধ্যক্ষের কার্যালয় থেকে জানা যাবে।
ভর্তিতে নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।
৩. এসএসসি/সমমান পরীক্ষা পাসের মূল সনদ/ মূল প্রশংসাপত্র।
৪. স্থানীয় সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদ/জন্মনিবন্ধন সনদের কপি।
৫. পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এর মধ্যে এক কপি সত্যায়িত, বাকি চার কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে।
৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে, নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়ন পত্র।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
