এইমাত্র পাওয়া

সব মাদ্রাসায় নববর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব মাদ্রাসায় জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে  দুই দিনব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।  

বুধবার (০৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত চিঠি সব মাদ্রাসা প্রধানকের কাছে পাঠানো হয়েছে। 

চিঠিতে জানানো হয়,  জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমূখর পরিবেশে ও সাড়ম্বরে ০২ (দুই) দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.