এইমাত্র পাওয়া

আগামী জুন মাসে হতে পারে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

ঢাকাঃ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই সময়সীমার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে গত মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন প্রায় দুই লাখ ৩০ হাজার চাকরিপ্রার্থী। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা রয়েছে। পরীক্ষার সময়সূচি শিগগিরই চূড়ান্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বিসিএসে শূন্য ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.