বরিশালঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন চলছে।
আজ তিন দিন ধরে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনও ঝুলছে। যার ফলে বন্ধ রয়েছে কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। যার ফলে আজ বুধবারও কলেজের অ্যাকাডেমিক ভবনসহ ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে।
এদিকে আজ সকাল ১১টায় শিক্ষার্থীর কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে দুপুর ১২টায় তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবোরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানায়, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। আর কলেজ প্রশাসন বলছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন, তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়।
আন্দোলনের শিক্ষার্থীরা দাবি করেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি শিক্ষকের মঞ্জুরীকৃত পদ রয়েছে। যার মধ্যে বর্তমানে শিক্ষক আছে মাত্র ১৬১টি পদে। অর্ধেকের বেশি অর্থাৎ ১৭৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
এ অবস্থায় অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্টের শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা না হলে তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
এদিকে কলেজে শাটডাউন থাকায় হাসপাতালে চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না। তবে মাইক্রোবায়োলজি পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে।
শিক্ষক সংকটের কথা শিকার করে কলেজ প্রশাসন জানায়, বিষয়টি মন্ত্রনালয়ে জনানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
