নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড়ের দিকে রওনা করেছেন।
এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন। গতকাল মঙ্গলবার শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন আজ দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে মার্চ টু যমুনা পালনের ঘোষনা দেন।

শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।
টানা অষ্টম দিনের মতো বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে মার্চ টু যমুনা শুরু করেন।
গত সোমবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তবে শিক্ষকরা বলছেন আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে। ঘোষণা পরে বাস্তবায়ন হলেও এখন প্রজ্ঞাপন জারি করতে হবে।
প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আট দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
