রাঙামাটিঃ রাঙামাটি মেডিকেল কলেজের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে ৬ মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া।
গত বছরের ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদের মধ্যে একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি পাঁচজনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া জানান, অভিযোগে ভিত্তিতে বিভিন্ন মেয়াদে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঘটনার প্রায় ৭ মাস পর মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি স্বাক্ষরিত এক নোটিশে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে তিন মাসের জন্য সহ-সাধারণ সম্পাদক ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমা, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, সিং সিং এ মংকে বহিষ্কার করা হয়েছ।
নোটিশে বলা হয়, ১৬ জুলাই বহিরাগতের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল