এইমাত্র পাওয়া

প্রাথমিকের শিক্ষক বদলির কার্যক্রম শুরু আজ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২০ জানুয়ারি)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত: উপজেলা/থানা (একই উপজেলা/থানার ভিতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হলেও এবার তার কিছু দিন পিছিয়ে যায়। বদলি কার্যক্রম চলবে মার্চ পর্যন্ত।

শিক্ষাবার্তা /এ/২০/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.