ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে পাহাড়ি জনগোষ্ঠীর বেশ কিছু শিক্ষার্থীরা মিছিল নিয়ে এনসিটিবির সামনে এলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা ১২টার দিকে পাহাড়ি শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
এর আগে, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয় এনসিটিবি। গত রোববার (১২ জানুয়ারি) এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।
এরপর পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানায় বেশ কিছু পাহাড়ি সংগঠন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
