প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

সচিব পদে পদোন্নতির পর তাকে নিয়োগ দিয়ে বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ  অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.