এইমাত্র পাওয়া

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি গঠন

ঢাকাঃ সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে যান।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। পরবর্তীতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন।

তবে অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পরবর্তীতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর লাঠিচার্জ করে পুলিশ। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.