এইমাত্র পাওয়া

দীর্ঘদিন ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকট

পটুয়াখালীঃ শিক্ষকসংকট শুধু একটি বিভাগের সমস্যা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলে। একজন শিক্ষার্থী যদি তার পুরো শিক্ষাজীবন শিক্ষকসংকটে কাটিয়ে দেয়, তবে এর প্রভাব সে সারা জীবন বহন করতে বাধ্য হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমন শিক্ষকসংকট বিরাজ করছে। বিশেষত আইন ও ভূমি প্রশাসন অনুষদে এই সংকট অত্যন্ত প্রকট। এই বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। যেখানে বিশ্ববিদ্যালয়টির গড়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১৬:১, সেখানে আইন ও ভূমি প্রশাসন বিভাগে অনুপাত দাঁড়িয়েছে প্রায় ৬৮:১।

এটি বিভাগের শিক্ষার্থীদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব, বিনীত অনুরোধ, কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই শিক্ষকসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

মো. সাইদুর রহমান

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading