ঢাকাঃ হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এদিকে, তৃতীয় এক শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ভারতীয় নারীদেরকে নিয়েও বিতর্কিত এবং অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে হিন্দুধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। এরপর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময় ওই শিক্ষার্থীরা সংগঠনটিকে নিয়ে নেতিবাচক পোস্ট দেন।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে মেহমুদ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অপরদিকে সামিউল এলএলবিতে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তারা দুজন বাংলাদেশেই রয়েছেন। এই দুই শিক্ষার্থী আলীগড়ে আর ভর্তি কখনও ভর্তি হতে পারবেন না। আর মোহাম্মদ আরিফুর রহমান নামের অপর শিক্ষার্থী সেখানে (বিএ) অর্থনীতি নিয়ে অধ্যায়নরত এবং তিনি ভারতেই আছেন। তিনি সেই কোর্সটি শেষ হওয়ার পর সেখানে আর পড়ালেখা করতে পারবেন না।
ইসকনকে সন্ত্রাসী সংগঠন এবং ভারতীয় নারীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে আলীগড় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরপর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে সম্প্রতি ভারতে ব্যাপকমাত্রায় বাংলাদেশ বিদ্বেষ চলছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাভাষী ভারতীয়রাও সেখানে হেনস্তার শিকার হচ্ছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
