কলেজের গণ্ডি পার হওয়ার পর অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে থাকেন। কিন্তু ইচ্ছা আর বাস্তবায়নের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় খরচ। যোগ্যতা থাকলেও শুধু সঠিক পরিকল্পনার অভাবে অনেক শিক্ষার্থীকেই পিছিয়ে আসতে হয়। অধরা থেকে যায় বিদেশে পড়াশোনার স্বপ্ন।
তবে কয়েকটি টিপস মেনে চলতে পারলে সহজেই বিদেশে গিয়ে পড়াশোনা করা সম্ভব। চলুন জেনে নিই।
১. প্রথমেই সিদ্ধান্ত নিন কোন কোর্স পড়বেন। কারণ সব কোর্সে কিন্তু একই রকম ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে না।
তাই কোন কোর্সে ভবিষ্যতে ক্যারিয়ারের কতটা সম্ভাবনা রয়েছে তা আগে জেনে নেওয়া নেওয়া জরুরি।
২. স্কলারশিপের বিষয়ে খোঁজখবর নিন। শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্কলারশিপের ব্যবস্থা করে থাকে সেসব দেশের বিভিন্ন সংস্থা।
তাই কোর্স নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর স্কলারশিপের বিষয়ে খোঁজ নিতে হবে।
৩. কোন দেশে কেমন খরচ তা ভালোভাবে যাচাই করে নিন। প্রতিটি দেশের জীবনযাত্রার খরচ আলাদা। তাই শুধু পড়াশোনার নয়, অন্য একটি দেশে গিয়ে থাকার খরচ নিয়েও জানাশোনা থাকতে হবে। সে ক্ষেত্রে কত দিনের কোর্স করতে যাচ্ছেন, নির্দিষ্ট মেয়াদের মধ্যে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক বিষয়ে কেমন খরচ হতে পারে, তা নিয়ে সজাগ থাকা জরুরি।
৪. বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া- এইসব জায়গা পছন্দ করেন। সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোর্স পড়ানো হয়, খরচ কেমন- এসব ব্যাপারে অনেক আগে থেকেই খোঁজ নেওয়া জরুরি। যেমন মেডিক্যাল সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে রাশিয়া এবং চিনে খরচ অন্যান্য দেশের তুলনায় কম। আবার জার্মানি, নরওয়ে, সুইজারল্যান্ডে পড়াশোনার খরচ আমেরিকা ও ব্রিটেনের তুলনায় কম।
৫. অনেকে দ্বাদশ শ্রেণি পাশ করেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন। আবার বিদেশ থেকে স্নাতকোত্তর পড়ার ইচ্ছা থাকে অনেকের। তাই সবার আগে লক্ষ্য স্থির করতে হবে। চাহিদা অনুযায়ী বিদেশের কোন প্রতিষ্ঠানে পড়তে চান, সেখানে কিভাবে সুযোগ পাওয়া যাবে- সে বিষয়ে খোঁজখবর নিন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
