নিজস্ব প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘একটি যোগ্য প্রজন্ম গড়ে তোলার জন্য যোগ্য শিক্ষক লাগবে। যদি তা থাকে তা হলে আলহামদুলিল্লাহ, না থাকলে নিয়ে আসতে হবে।’
সারজিস বলেন, ‘তরুণ প্রজন্ম ২০২৪ গণ-অভ্যুথানে যে দৃঢ় মনোবল নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তা যেন থাকে। সামনে এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে পারে, একসঙ্গে লড়াই করতে পারে। সেটি ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।’
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন এলাকার বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। তাদের অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা বাংলাদেশের নাগরিক। আপনারাই নির্ধারণ করবেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কে হবে?’
উল্লেখ্য, রবিবার পঞ্চগড়ের সদর উপজেলার কামাতকাজলদীঘি ইউনিয়নের শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
শিক্ষাবার্তা /এ/০২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
