নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি। এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে।
এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
