অনলাইন ডেস্ক :
জাতীয় তথ্য বাতায়ন এর অধীনে বাস্তবায়িত মাঠ পর্যায়ের অফিস সমূহের তথ্য জাতীয় তথ্য বাতায়ন অধিকতর উন্নয়ন ও হালনাগাদকরণে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর। গতকাল ২৩ ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে, তথ্য বাতায়নের তথ্যাদি হালনাগাদ নিশ্চিত করে আগামী ২৯ ডিসেম্বর তারিখের মধ্যে হালনাগাদ প্রতিবেদন মাউশির dshe.ict@gmail.com এই ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সচিবালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় তথ্য বাতায়নে সকল মন্ত্রণালয় বিভাগ ও আওতাধীন অধিদপ্তর সংস্থা ও মাঠ পর্যায়ের সকল অফিসের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ প্রেক্ষাপটে তথ্য বাতায়ন অধিকতর ব্যবহারকারীবান্ধব তথ্য সমৃদ্ধ করণে এবং তথ্য হালনাগাদ করনের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।
ক. সকল কর্মকর্তার ছবি ফোন নম্বর সহ হালনাগাদ তথ্য সংযোজন করা।
খ.তথ্য বাতায়নে আইন, নীতিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র নামক একটি সেবাবক্সে মন্ত্রণালয় বিভাগের সংশ্লিষ্ট আইন ও বিধি, প্রজ্ঞাপন, পরিপত্র ও নির্দেশিকা, ইত্যাদি আপলোড করা।
গ. বাংলা ও ইংরেজি ভার্সন এর মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ও মানসম্মত তথ্য সংযোজন
ঘ. তথ্য বাতায়নে কি কি তথ্য ও সেবা সম্প্রচার করা হয়েছে তা ব্যবহারকারীদের নিকট জ্ঞাতকরণের ব্যবস্থা করা ঙ. তথ্য বাতায়ন ব্যবহারকারী বান্ধবকরণে তথ্য বাতায়নের মেনু ভিডিও গাইডলাইন দেখে বাতায়নের তথ্য-উপাত্ত আপলোড এবং সজ্জিতকরন এবং
চ. তথ্যবাতায়ন হালনাগাদকরণের নির্দেশনা প্রদান এবং নিয়মিত পরিবীক্ষণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
