এইমাত্র পাওয়া

শিক্ষক সমাজের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করুন: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি

ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস মর্যাদা প্রাপ্তির লক্ষ্যে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সচিব, উপদেষ্টাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ১০টায় ঢাকাস্থ সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আছমা খানম এর সভাপতিত্বে চতুর্থ বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১০ম গ্রেড থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসের মর্যাদা উন্নীত হওয়ার দাবি। এ দাবি সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠা করবে। সহকারি শিক্ষক, প্রধান শিক্ষক সংশ্লিষ্ট সকলেই এ মর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। তিনি সকল শিক্ষক সংগঠনকে মতভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ মর্যাদার লড়াইয়ে ইবলিশ-শয়তানের সাথেও ঐক্য করা প্রয়োজন।

তিনি বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড, প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড, সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়াসহ শিশুবান্ধব বিদ্যালয়ের সময়সূচি দুপুর ২টা পর্যন্ত করার আহ্বান জানান। 

প্রথমে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।                                বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মাইকেল, বোরহানউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, আল আমিন, কামাল উদ্দিন খান, ইউনুস আলী, রুহুল আমিন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, তাহমিনা প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading