এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের শিক্ষার্থীদের কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে হলের বিভিন্ন কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হলের এই ‘বাঙ্ক বেড’ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি হলটিতে তিনি বৃক্ষরোপণও করেন।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.