এইমাত্র পাওয়া

বেরোবিতে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব বিভাগে ‘বাংলাদেশ স্টাডিজ’ নামক কোর্সে জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। এরপর সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন হলে প্রতিটি বিভাগে এ বিষয়ে পড়ানো হবে।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।

ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টর জন্য ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading