নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রনি আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শ্যামপুর থানা সভাপতি রনি আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

র‍্যাব জানায়, ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম /এ/৩০/১০/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.