প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ সুরত আলী বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে ও পদত্যাগের ১ দফা দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবরা।

রবিবার সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রতনপুর কদমতলা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্রবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আজাদুর রহমান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, দশম শ্রেনীর ছাত্র মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, প্রধান শিক্ষক হযরত আলী একজন দুর্নীতিবাজ শিক্ষক। গত ৫ আগস্টে সরকার পতনের পর থেকে দীর্ঘ আড়াই মাস স্কুল না করে তিনি আত্মগোপনে রয়েছেন। প্রধান শিক্ষক ফ্যাসিবাদি আওয়ামী সরকারের আমলে বিভিন্ন শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। অবিলম্বে সাধারণ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.