ঢাবিতে লিফট দুর্ঘটনায় কর্মকর্তার মৃ-ত্যু, তদন্ত কমিটি গঠন

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ভবনের লিফট দুর্ঘটনায় চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দুর্ঘটনার কারণ উদঘাটন করতে কমিটি গঠন করার সুপারিশ করেন তিনি।

পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, কারস-এর পরিচালকের একজন প্রতিনিধি ও প্রধান প্রকৌশলী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উপ রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সদস্যসচিব থাকবেন। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

কারস-এর পরিচালকের নির্দেশনায় চিফ সায়েন্টিস্ট ড. মো. লতিফুল বারীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আহসান হাবিবকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট পৃথক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.