ঢাকাঃ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. তানভীর ফয়সালকে কুমিল্লা মেডিকেলে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একইসঙ্গে ওই চিকিৎসকের বদলি বাতিলে দাবি জানিয়ে তারা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢামেকের কে-৮১ ব্যাচের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পাসে এই বিক্ষোভ করে।
বিক্ষোভকালে ‘তানভীর স্যারের বদলি বাতিল চাই বাতিল চাই’, ‘অন্যায় বদলি বাতিল করো, অপরাজনীতি বন্ধ করো’, ‘শিক্ষকের বিরুদ্ধে অন্যায় করা বন্ধ করো’, ‘শিক্ষকের হাসি ফিরিয়ে দাও, শিক্ষা ব্যবস্থা বাঁচাও’, ‘ন্যায় চাই সত্য চাই, তানভীর স্যারকে ফেরত চাই’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষার্থীদের হাতে।
পরে ঢামেক অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
এর আগে ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. তানভীর ফয়সালকে কুমিল্লা মেডিকেল কলেজে বদলির আদেশ দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
