১১ দিন পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।।

ধর্মীয় উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ৯ অক্টোবর শুরু হয় শারদীয় দুর্গাপূজার ছুটি। এর সঙ্গে ১৫ অক্টোবর ফাহেতা-ই-ইয়াজদাহমের ছুটি এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি যোগ হওয়ায় গত ১৭ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

সবমিলিয়ে ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ১১ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাবার্তা ডট কম /এ/২০/১০/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.