এইমাত্র পাওয়া

চবির ডি ইউনিটের শর্ট লিস্ট প্রকাশের পরই স্থগিত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডি ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার পঞ্চম পর্যায়ে সাধারণ আসনে ভর্তির জন্য প্রকাশিত শর্ট লিস্ট স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪-এর ডি ইউনিটের সাধারণ আসনে উত্তীর্ণ মেধাতালিকা থেকে ১৭ অক্টোবর প্রকাশিত শর্ট লিস্ট এবং ২১ অক্টোবর অনুষ্ঠেয় সাক্ষাৎকারটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ১৭ অক্টোবর রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত শর্ট লিস্ট এবং সাক্ষাৎকারের নতুন তারিখ শিগগিরই প্রকাশ করা হবে।

সবার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ডি ইউনিট প্রথম বর্ষ ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.