বগুড়াঃ বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ৭৪৯ জন শিক্ষক ও একজন অফিস সহকারী চাকরি করছেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের নির্দেশে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে কোনও অভিযোগ না থাকায় এ তালিকায় কোনও ভুয়া নিয়োগ আছে কি না তা যাচাইয়ের আগে কেউ বলতে পারছেন না। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) রেজোয়ান হোসেন এ তথ্য দিয়েছেন।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, গত আগস্টের শেষ দিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক নিয়োগের তালিকা চাওয়া হয়। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর তালিকা চাওয়া হয়েছিল। চিঠি পাওয়ার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর তালিকা দিতে জেলা ১২ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়।
এরপর বগুড়া জেলার ১২ উপজেলায় ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ৭৪৯ জন শিক্ষক নিয়োগের তথ্য পাওয়া যায়। এর মধ্যে বগুড়া সদরে ১০৫, গাবতলীতে ৮০, শাজাহানপুরে ৭৭, আদমদীঘিতে ৭৬, শেরপুরে ৭৩, ধুনটে ৭১, সোনাতলায় ৬৬, সারিয়াকান্দিতে ৪৭, শিবগঞ্জে ৪৩, দুপচাঁচিয়ায় ৪২, কাহালুতে ৪০ ও নন্দীগ্রামে ২৯ জন রয়েছেন। এ ছাড়া গাবতলী উপজেলা শিক্ষা অফিসে একজন অফিস সহকারী নিয়োগের তথ্য পাওয়া যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

