বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গঠিত তথ্য সংগ্রহকারী কমিটি। রবিবার (৬ অক্টোবর) কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এর আগে গত ১ অক্টোবর তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এসব তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়টিতে নির্দেশনা পাঠানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে সহযোগিতার জন্য উপাচার্য তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করেছেন। কমিটিকে সহায়তার জন্য উপরোক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে এসব তথ্য চাওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
