এইমাত্র পাওয়া

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি অধ্যাপক শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলমের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ২০০০ সালের ৯ নভেম্বর ইসলামিক স্টাডিজে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর ২০০৮ সালে একই বিভাগ থেকে ‘হিউম্যান ভ্যালু ইন ইসলাম’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এই বিভাগ থেকে ১৯৯০ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৯১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.