এইমাত্র পাওয়া

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন পদায়নকৃত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষনিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এর আগে শেখ হাসিনার সরকারের দেশ থেকে পালনের পর গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন পদত্যাগ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.