মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন ডিডি রেবেকা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নতুন পদায়ন পেয়েছেন মোসা: রেবেকা সুলতানা (মূল পদ প্রধান শিক্ষক)।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

মোসা: রেবেকা সুলতানা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের  শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমানকে পরবর্তী পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই ২০২৪ ইং তারিখে মোঃ লুৎফর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়। পদায়নের মাত্র দেড় মাসের মাথায় তাকে মাউশিতে পরবর্তী পদায়নের জন্য সংযুক্ত করে বদলি করা হয়।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) এস এম আব্দুল খালেক এর বিরুদ্ধে সরকারি নীতিমালা ভঙ্গ করে ও অবৈধ প্রক্রিয়ায় ২১০টি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীকে টাকার বিনিময়ে এমপিওভুক্ত করে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে গত ১০ জুলাই ২০২৪ ইং তারিখে “এমপিওভুক্তিতে মাউশির ঢাকা অঞ্চলের ডিডি খালেক নিয়েছেন ১০ কোটি টাকা!” শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়। এরপর তাকে ডিডির দায়িত্ব থেকে সড়িয়ে  দিয়ে মোঃ লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত ডিডির দায়িত্ব প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.