নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস পদত্যাগ করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস নিজেই নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, আমি ইনস্টিটিউট থেকে অব্যহতি চেয়ে নিজ বিভাগে ফিরে আসতে চেয়েছি। তাই আমি পদত্যাগ করেছি।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। কিছু শিক্ষক শিক্ষার্থীদের উসকিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছেন।
উল্লেখ্য, দায়িত্বে অবহেলা, বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের জন্য দায়ী করে তাকে অবাঞ্চিত ঘোষণা করেছিল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
