বন্যার্তদের একদিনের বেতন দেওয়ার নির্দেশ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বন্যা দুর্গত এলাকার জনগণকে সহযোগিতার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মরত শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারীগণের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ জমা প্রদান করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার বন্যাপীড়িত মানুষদের সহযোগিতার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ জরুরীভিত্তিতে ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এমতাবস্থায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত (বন্যা আক্রান্ত জেলা ব্যতীত) শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট দপ্তর/প্রতিষ্ঠানভিত্তিক সংগৃহিত অর্থ নিম্নোক্ত ব্যাংক হিসাব-এ জমা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর: 0107333004093

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.